শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আইসক্রিম বিক্রেতার মৃত্যু 

ডেস্ক নিউজ : / ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে নসিমন ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শাহিন ইসলাম (১৪) নামে এক আইসক্রিম বিক্রেতার মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় দেবীগঞ্জ-নীলসাগর আঞ্চলিক সড়কে আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিন ইসলাম দেবীগঞ্জ উপজেলার সরকারপাড়া এলাকার শাহিবুল ইসলামের ছেলে। শাহিন পেশায় একজন আইসক্রিম বিক্রেতা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বৃষ্টির মধ্যেও আইসক্রিম বিক্রি করছিলেন শাহিন। আলমনগর স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরুবাহী একটি নসিমনের সঙ্গে তার ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ঘাতক নসিমনটি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।

দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার রায় বলেন, মরদেহের সুরতহাল করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ