শিরোনাম
মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

আজ থেকে শুরু পবিত্র হজ

ডেস্ক রিপোর্ট / ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

আজ আরাফাতের ময়দানে শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। সূর্যাস্ত পর্যন্ত হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হবে পুরো ময়দান।

সৌদি আরবের স্থানীয় সময় ফজরের পর মিনা থেকে আরাফাতের পথে রওনা দেবেন হাজিরা। প্রায় ১৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আরাফাতের ময়দানে পৌঁছে, এক আজানে জোহর ও আসরের নামাজ পড়বেন তাঁরা।

সূর্যাস্তের পর হাজিরা আরাফাতের ময়দান ত্যাগ করে যাত্রা করবেন মুজদালিফার পথে। সেখানে আবার হাজিরা এক আজানে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ। রাতে মুজদালিফায় খোলা আকাশের নিচে অবস্থান করবেন।

পরে শয়তানকে নিক্ষেপের জন্য সংগ্রহ করবেন পাথর। এর পরদিন অর্থাৎ শুক্রবার সৌদিতে পালিত হবে ঈদুল আজহা। এদিন- বড় জামারায় প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপের পর মিনায় কোরবানির পশু জবাই করবেন হাজিরা।

চলতি বছর বাংলাদেশ থেকে হজ করতে সৌদি আরব গেছেন ৮৭ হাজার ১৫৭ জন। গত ২৯ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত বিমান বাংলাদেশ, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ২২৪টি ফ্লাইটে তাঁরা সৌদি আরবে যান। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট আগামী ১০ জুন থেকে শুরু হয়ে ১০ জুলাই পর্যন্ত চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ