শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

বার্তা প্রতিবেদক / ৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত পলাশ মিয়া (৩৫) নামে এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। পলাশ হারাগাছ আরাজি বীরচরণ এলাকার আব্দুর রশিদের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন, হারাগাছ থানার ওসি অশোক চৌহান।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, পলাশ মিয়ার সাথে তার প্রতিবেশী আত্মীয়দের জমা-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ১০ আগস্ট প্রতিপক্ষরা পলাশকে বেধরক মারপিট করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার দুপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হারাগাছ থানার ওসি অশোক চৌহান বলেন, লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ