শিরোনাম
রংপুর সিটি ভিউ আবাসিক হোটেলে ৪ তরুণ-তরুণী আটক রংপুরে এসএসসি ১৯৮৬ ব্যাচের উদ্যোগে দিনব্যাপী ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান বেরোবির ৪ শিক্ষার্থীকে ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ প্রদান রংপুরে কুরিয়ার সার্ভিসে আসা চায়ের প্যাকেট থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার দৈনিক দাবানলের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননায় ভূষিত আহসান হাবিব মিলন রংপুরে পানিতে ডুবে যুবতীর মৃত্যু হয়েছে পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

১৩০০ মুসল্লিকে হজের বিশেষ আমন্ত্রণ সৌদি বাদশাহর

ডেস্ক রিপোর্ট / ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫

বিশ্বের ১০০টি দেশের ১৩০০ জন মুসল্লিকে পবিত্র হজ পালনের জন্য সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ আমন্ত্রণ জানিয়েছেন। তারা সৌদি সরকারের অতিথি হিসেবে হজ পালনের সুযোগ পাবেন।

এ উদ্যোগ বাস্তবায়ন করছে সৌদি ইসলাম বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ ড. আবদুলাতিফ আল আশশেখ জানান, এই কর্মসূচি ইসলামী উম্মাহর প্রতি সৌদি নেতৃত্বের দায়িত্ববোধের প্রতিফলন।

তিনি আরও বলেন, অতিথিদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। থাকবে ধর্মীয় ও শিক্ষামূলক কর্মসূচি, মক্কা-মদিনার ঐতিহাসিক স্থান পরিদর্শন এবং শীর্ষ আলেমদের সঙ্গে সাক্ষাৎ।

এই কর্মসূচি মূলত বিশ্বের ধর্মীয় নেতা, আলেম ও চিন্তাবিদদের সঙ্গে সৌহার্দ্য বৃদ্ধি এবং ইসলামী বার্তা প্রচারের লক্ষ্যে নেওয়া হয়েছে।

প্রথমবার এই উদ্যোগ শুরু হয় ১৪১৭ হিজরিতে। এখন পর্যন্ত ১৪০টি দেশ থেকে প্রায় ৬৫ হাজার মুসল্লি এই সুযোগ পেয়েছেন।

মন্ত্রী জানান, হজের পুরো সময়জুড়ে সৌদি সরকার অতিথিদের ধর্মীয়, চিকিৎসা, পরিবহনসহ সব ধরনের সহযোগিতা দিয়ে থাকে। এই উদ্যোগ সৌদি ভিশন ২০৩০-এর ইসলামিক ও মানবিক লক্ষ্য পূরণেও বড় ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ