শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে নুজসাত (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) বিকেল ৫টা ৪২ মিনিটে নগরীর সেন্ট্রাল রোডস্থ নর্থভিউ হোটেল ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়। নুজসাত নগরীর খলিফাপাড়ার নজরুল ইসলামের মেয়ে। সে ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিতো। নুজসাতের মৃত্যুর কারণ অনুসন্ধানে মাঠে ডিবি পুলিশসহ সিআইডি’র টিম কাজ করছে। সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার বিকেলে নুজসাত একই নর্থভিউ হোটেলে আসে। সে লিফটে করে সোজা ছাদে চলে যায়। নর্থভিউয়ের সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, বিকেল ৪টা ৫৪ মিনিটে নুজসাত হোটেলের ছাদে উঠে এবং রাস্তার বিপরীত দিকে মুখে করে একাই রেলিংয়ের ছাদে বসে থাকে। প্রায় এক ঘন্টা সেখানে অবস্থান করে নুজসাত উল্টোভাবে রেলিং থেকে নিচে পড়ে যায়। এ সময় স্থানীয় ঘটনাস্থলে এসে ভিড় করে। ডিবি কার্যালয়ের বিপরীত পাশের্^ হওয়ায় পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে আসে। পরে ঘন্টাখানেক পর একটি অ্যাম্বুলেন্সে করে রাস্তার বিপরীত দিকে থাকা ডিবি কার্যালয়ে লাশটি নিয়ে যায় পুলিশ।
উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, কেন নুজসাত ছাদে গিয়েছিল, তার মৃত্যুর ঘটনার সাথে কোন অপরাধ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা হোটেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জেনেছি সে হোটেলে যায়নি। ঘটনাটি তদন্তে পিবিআই ও সিআইডি টিম কাজ করছে। লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। নুজসাতের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করলে নতুন কোন তথ্য পাওয়া যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ