শিরোনাম
রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী

বার্তা প্রতিবেদক / ৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬


পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে রংপুর মহানগর নাগরিক কমিটি। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে সংগঠনের আহ্বায়ক অধ্যাপক মোজাহার আলী ও সদস্য সচিব পলাশ কান্তি নাগের নেতৃত্বে সদস্যরা নেসকোর সহকারী প্রকৌশলী ইকবাল আসিফের মাধ্যমে প্রধান প্রকৌশলীর বরাবর স্বারকলিপি দেন।
নেতৃবৃন্দ বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃক গত বছরের জুলাই মাসে জারী করা অফিস আদেশে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান এবং নষ্ট মিটার প্রতিস্থাপনের ক্ষেত্রে আবশ্যিকভাবে শুধুমাত্র স্মার্ট প্রিপেইড মিটার ব্যবহার করার সিদ্ধান্তের কথা বলা হয়েছে। কিন্তু নেসকো কর্তৃপক্ষ জবরদস্তি মূলকভাবে বাসা-বাড়ী হতে পোস্ট পেইড মিটার অপসারণ করে প্রিপেইড মিটার প্রতিস্থাপন করছে। প্রিপেইড মিটারে রিচার্জ করার সাথে সাথে ডিমান্ড চার্জ, ভ্যাট ইত্যাদি নামে অতিরিক্ত অর্থ কর্তন করা হচ্ছে। আবার রিচার্জকৃত ব্যালেন্স শেষ হওয়া মাত্রই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়ছে। বিদ্যুৎ আইন ২০১৮ এর বিধানমতে বকেয়ার দায়ে কোনো গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হলে কমপক্ষে ১৫ দিন পূর্বে নোটিশ দিতে হয়। তাই প্রিপেইড মিটার পদ্ধতি দেশের প্রচলিত বিদ্যুৎ আইনের সাথেও সাংঘর্ষিক। সম্প্রতি রংপুর নগরীর বিভিন্ন এলাকায় পোস্ট পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদান বন্ধ করা হয়েছে মর্মে অভিযোগ উঠেছে। যা নেসকো কর্তৃপক্ষের চরম স্বেচ্ছাচারীতা ও জবরদস্তির শামিল। এ সময় নেতৃবৃন্দ কোন গ্রাহককে মিটার স্থাপনে বাধ্য না করা, প্রিপেইড মিটারের অযৌক্তিক ও অতিরিক্ত সকল ফি প্রত্যাহার, প্রিপেইড মিটার পদ্ধতিতে আধুনিক প্রযুক্তির নামে হয়রানী বন্ধ করা, সাশ্রয়ী মূল্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করাসহ বিদ্যুৎখাতে অনিয়ম-দূর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ