শিরোনাম
মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

আপনার প্রতি শেখ হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি: ড. ইউনূসকে বলেন মোদী

ডেস্ক নিউজ / ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

‘শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি তার (শেখ হাসিনার) অসম্মানজনক আচরণ দেখেছি। কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি।

ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় বৈঠকে ড. ইউনূসকে এ কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ব্যাংককে ইউনূস-মোদির বৈঠকের বিষয় নিয়ে শনিবার (৫ এপ্রিল) দেওয়া এক ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

প্রেসসচিব জানিয়েছেন, ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। (বৈঠকে) অধ্যাপক ইউনূসের কাজের প্রশংসা করেন নরেন্দ্র মোদী।

বৈঠকে তিনি যা বলেছিলেন তার মধ্যে একটি ছিল, ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকাকালীন শেখ হাসিনার আপনার (ড. ইউনূস) প্রতি অসম্মানজনক আচরণ করতে দেখেছি আমরা। কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি।

সেই সঙ্গে তিনি জানান, শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু উত্থাপনের সময়ও ইতিবাচক ছিলেন মোদী। তাই তিনি বিশ্বাস করেন, হাসিনার বিচার দেখতে পাবেন এই বাংলার মাটিতেই।

শফিকুল আলম ফেসবুকে লেখেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি অধ্যাপক ইউনূস উত্থাপন করলে তখন ভারতের প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না। আমরা নিশ্চিত যে, হাসিনাকে একদিন ঢাকায় প্রত্যর্পণ করা হবে এবং আমরা শতাব্দীর সেরা বিচার দেখব।

তিনি জানান, বৈঠকে এটা বেশ স্পষ্ট ছিল যে, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন দিকনির্দেশনা তৈরি করতে চায় ভারত। নরেন্দ্র মোদী বৈঠকে অধ্যাপক ইউনূসকে বেশ কয়েকবার বলেছিলেন যে, ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে, কোনো একক দল বা ব্যক্তির সঙ্গে নয়।

অধ্যাপক ইউনূসও সাম্প্রতিক সময়গুলোতে বেশ কয়েকবার বলেছেন, আমরা ভারতের সঙ্গে ‘সর্বোত্তম সম্পর্ক’ চাই। তবে তা ন্যায্যতা, সমতা এবং পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ