রাজধানীর মিরপুরের পল্লবী থানার সামনে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।
বুধবার (১৯ নভেম্বর) সাড়ে ৮টার দিকে এ বিস্ফোরণ ঘটে বলে পল্লবী থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
ককটেল বিস্ফোরণে আহত প্রত্যক্ষদর্শী বলেন, ‘তিনটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। আমিও পায়ে আঘাত পেয়েছি। থানার এক পুলিশসহ আমরা তিনজন আহত হয়েছি। তবে বেশি গুরুতর না।’
প্রত্যক্ষদর্শী আরেকজন বলেন, রাত সাড়ে আটটার দিকে হঠাৎ করে মোটরসাইকেল থেকে এই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ককটেল বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন।