শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

রাণীশংকৈলে জমি দখলের অভিনব কৌশল-রাতের আঁধারে কাটলেন ধান দিনে কাটছেন খর

মাহাবুব আলম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি / ১২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসনেগাঁও ইউনিয়নের ভুকুরগাঁও গ্রামে ক্ষমতার দাপটে জোর পূর্বক জমি দখল করে নিয়েছে কসির উদ্দিনের পরিবার। ঘটনাটি ঘটেছে গত শনিবার গভির রাতে হোসেনগাঁও ইউনিয়নের ভুকুরগাঁও গ্রামে।

জানাযায়, কলেন চন্দ্র এই জমি ৩০ বছর পূর্বে ক্রয় সুত্রে মালিক হন এবং জমিটি ভোগদখল করে চাষাবাদ করে আসছেন। হটাৎ করেই দেশের পট পরিবর্তনের পর একই গ্রামের কসির উদ্দীন,আব্দুর রহিম, রশিদ, মাসুদ,রহমানও উসমান আলীসহ তাঁর পরিবারের লোকজন মিলে ১২৬ নং খতিয়ানের ১০৬ নং দাগের ৮৩ শতক জমি ২৫ সালের আগষ্ট মাসে একদল ভূমিদস্যু ক্ষমতার দাপটে আমন ধানের চারা রোপণ করে দেয়। এনিয়ে কলেন চন্দ্র রায় বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

জমির মালিক কলেনের স্ত্রী প্রভা রাণী জানান,এই জমি আমার স্বামী গত ৩০ বছর আগে ক্রয়সুত্রে মালিক হন। ২৫ সালের আগষ্ট মাসে তাঁরা জোর পূর্বক জমিতে আমন ধানের চারা রোপণ করে দেয়। এবং জমিটি দথলে রাখার জন্য আইনকে অমান্য করে রাতের আধারে ধান কর্তন করে। দিনে লোকদেখানো খরগুলি কর্তন করতেছে। এই জমির শোকে আমার স্বামী স্টোক করে মারা যায়।

একই এলাকার স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক ও শামসুল নিহার জানান,আমি দীর্ঘ দিন ধরে দেখে আসছি এই জমি কলেন চাষাবাদ করে আসছে। গত ১৫ বছর ধরে আমাকে জমিটা খায় খালাসি হিসেবে চাষাবাদ করার জন্য দেয়। আমি চাষাবাদ করে আসছি । হটাৎ করেই আমন ধান লাগানোর সময় তারা জোর পূর্বক ধান রোপন করে গত পরশুদিন রাতে সেগুলো কেটে নিয়ে চলে যায়।

এপ্রসঙ্গে কসির উদ্দীন রাতে ধান কাটার সত্যতা স্বীকার করে বলেন, কলেন এক অংশের মালিক,আমরা তিন অংশের মালিক তাই জমিটা দখল করেছি। এজন্য আদালতে মামলাও চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ