শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

রাজধানী জুড়ে ককটেল আতঙ্ক, এক দিনেই ৬ স্থানে বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট / ১০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

রাজধানীতে শনিবার (১৫ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মিরপুরের বিআরটিএ এলাকা, মিরপুর-১২ মেট্রো স্টেশনের নিচে, হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচে, আগারগাঁওয়ের এডিবি ভবনের সামনে এবং বিমানবন্দর রেলস্টেশন এলাকায় এসব বিস্ফোরণ ঘটে। তবে কোনো ঘটনারই হতাহতের খবর পাওয়া যায়নি।

বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে মিরপুর ও হাতিরঝিলে পৃথক চারটি বিস্ফোরণ ঘটে। বিআরটিএ এলাকায় প্রথম বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মিজানুর রহমান বলেন, কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি।

সন্ধ্যা সোয়া ৬টার দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচে ককটেল বিস্ফোরণে একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। হাতিরঝিল থানার ডিউটি অফিসার এসআই ফুয়াদ আহমেদ জানান, কেউ হতাহত হয়নি এবং ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে।

সন্ধ্যা ৭টা ২০ মিনিটে মিরপুর-১২ মেট্রো স্টেশনের নিচে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। সঙ্গে সঙ্গে তারা পালিয়ে যায়। পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

রাত ৯টা ১০ মিনিটে আগারগাঁওয়ের এডিবি ভবনের সামনে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান জানান, মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পুলিশের উপস্থিতিতেই এ ঘটনা ঘটে বলে জানান তিনি। ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

এদিকে একই রাতে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকাতেও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এখানেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্বল্প সময়ের মধ্যে একাধিক বিস্ফোরণে রাজধানীবাসীর মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশের তথ্য মতে, সব ঘটনাই তদন্তাধীন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ