শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

রাজধানীতে এবার বিমানবন্দর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ!

ডেস্ক রিপোর্ট / ৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

রাজধানীর মিরপুর ও হাতিরঝিলের পর এবার বিমানবন্দর রেলস্টেশন ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) রাতে পৃথক এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এরমধ্যে শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা বিমানবন্দর রেলস্টেশনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় স্টেশনে অপেক্ষারত যাত্রীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এর কয়েক ঘণ্টা আগে রাত সাড়ে ৮টার দিকে আগারগাঁওয়ের এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একজন দ্রুত পালিয়ে যায়।

শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এডিবি ভবনের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি। আসামিদের আটকে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।

এর আগে শনিবার বিকেল এক ঘণ্টার ব্যবধানে রাজধানীর আরও দুই স্থানে ককটেল বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা। এরমধ্যে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুরের বিআরটিএ এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মিজানুর রহমান জানিয়েছেন, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা হচ্ছে কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এখনো দুষ্কৃতকারীদের সম্পর্কে কিছু জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ