শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

রাজধানীতে বাসে আগুন দিতে গিয়ে স্থানীয়দের ধাওয়া খেয়ে নদীতে লাফ, পরে মৃত্যু

ডেস্ক রিপোর্ট / ১০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

রাজধানীর মিরপুরে বেড়িবাঁধে বাসে আগুন দিয়ে পালানোর সময় স্থানীয়দের ধাওয়া খেয়ে নদীতে লাফিয়ে পড়ে সাইয়াফ (১৮) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেকজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১১ টার দিকে মিরপুর বেড়িবাঁধে তুরাগ নদীতে এই ঘটনা ঘটে।

রাত ১০টা ২২ মিনিটে বেড়িবাঁধের তামান্না পার্কের সামনে পার্ক করে রাখা কিরণমালা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। তখন স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাদের ধাওয়া করলে একজন পাশের তুরাগ নদীতে লাফ দেয়। পরে নদী থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

এ সময় রুদ্র মুহাম্মদ (২০) নামে আরেকজন আটক করে স্থানীয়রা। পরে তাকে শাহ আলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) মো. মতিউর রহমান।

তিনি বলেন, বেড়িবাঁধে কিরণমালা নামের একটি বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দুজনকে ধাওয়া দেয়। তারা একজনকে হাতেনাতে ধরে ফেলে। আরেকজন বাঁচতে নদীতে লাফ দেয়। ধারণা করা হচ্ছে, ওই যুবক সাঁতার না জানায় ডুবে মারা গেছে।

নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে।

এদিকে আগুন দেওয়া বাসটি পুড়ে গেছে জানিয়ে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, ১০টা ১২ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ