শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

ডিসি অফিসের নারী কর্মচারীকে যৌন হয়রানি, লিখিত অভিযোগ

মোঃ হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি / ৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের এক নারী কর্মচারীকে উপ-সহকারী প্রসাশনিক কর্মকর্তা উপেন্দ্র নাথ রায়ের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারী। এমন ঘটনায় জেলাজুড়ে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২-০৯-২৫ সালে সকাল ১১ টায় অফিসে আসেন ভুক্তভোগী নারী কর্মচারী। দুপুর ১২ টা ২৫ মিনিটে নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসির) রুমে নাস্তা দিয়ে আসেন।পরিবেশন শেষে নাস্তার রুমে চলে এসে প্রয়োজনীয় জিনিসপত্র পরিস্কার করেন তিনি। এমন সময় যৌন লালসার চরিতার্থের উদ্দেশ্যে ভুক্তভোগী নারীর বিভিন্ন অংশে হাত দেন তিনি।বারবার বাঁধা দেওয়া সত্ত্বেও অনৈত্তিক কাজ করার জন্য জোর জবরদস্তি করেন উপেন্দ্র নাথ রায়। এমন ঘটনায় মানসিক-শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েছেন ভুক্তভোগি নারী কর্মচারী।

ঠাকুরগাঁও জার্নালিষ্ট ক্লাবের আহবায়ক বিশাল রহমান বলেন, এমন ঘটনা হতাশা জনক। ডিসি অফিসে যেখানে নারী প্রধান সেখানে নারী যৌন হযরানী দু:খজনক। আমরা আশাবাদী তিনি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন ।

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক কার্যালয়ের উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা উপেন্দ্র নাথ রায় বলেন, স্যারেরা তদন্ত করছেন উনারা ভালো বলতে পারবেন।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ