রাজধানীর ফার্মগেট এলাকায় কারওয়ান বাজারমুখী ফুটওভার ব্রিজের সামনে ঝটিকা মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১৫ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী। বুধবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে মিছিলের প্রস্তুতি কালে তাদের আটক করা হয়।
এ বিষয়ে পুলিশ জানায়, মিছিল করার খবর পেয়ে রাজধানীর ফার্মগেট এলাকায়র ঘটনাস্থল থেকে ১৫ জনকে আটক করা হয়েছে, এখনো পরিচয় জানা যায়নি।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। এছাড়া কারওয়ান বাজার মোড় ও শান্তিনগরেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এদিকে মিরপুরে ককটেল ছুড়তে এসে হাতেনাতে ধরা পড়লেন এক যুবক। পরে তাকে পুশের হাতে তুলে দেয় উপস্থিত জনতা।