শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

জুয়া-অনলাইন গ্রুপে বিনিয়োগে টাকা হারিয়ে আত্মগোপন, খোঁজ মিলল বাংলাদেশ ব্যাংকের সেই উপ-পরিচালকের

ডেস্ক রিপোর্ট / ১৪০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

নিখোঁজ হওয়ার দুইদিন পর মাদারীপুর থেকে বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক সৈয়দ নাঈম রহমানকে উদ্ধার করেছে পুলিশ।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রোমন জানান, “নাঈম রহমান নিজেই নিখোঁজ হয়েছিলেন। তিনি বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে বেশি লাভের আশায় জুয়া খেলাসহ হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের নানা গ্রুপে বিনিয়োগ করেছিলেন। পরে টাকা ফেরত না পেয়ে আত্মগোপনে যান।”

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে মাদারীপুরের একটি আবাসিক হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়,” যোগ করেন তিনি।

নাঈমের মা বলেন, “ছেলেকে নিয়ে বাসায় যাচ্ছি। আমরা এখনও কিছু জিজ্ঞেস করিনি, ওর মানসিক অবস্থা এখন ভালো নয়।”

এর আগে, গত রোববার অফিসে নিজের ব্যাগ ও পরিচয়পত্র রেখে বেরিয়ে যান নাঈম রহমান। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

বাংলাদেশ ব্যাংক তার ‘নিখোঁজের’ পর জানিয়েছিল, রোববার সকালে তিনি অফিসে আসেন। দুপুর ১২টার পর নিজের ব্যাগ ও আইডি কার্ড রেখে বেরিয়ে যান। এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুপুর ১২টা ৫৩ মিনিটে এক সহকর্মীকে শেষবারের মতো একটি এসএমএস দেন।

সেখানে তিনি লেখেন, আমার আর্থিক অবস্থার জন্য আমি মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছি। অফিসেও কয়েকজনের কাছ থেকে ধার নিয়েছি, কিন্তু এখন দিতে পারছি না। মুখ দেখানোর মতো অবস্থা নেই।’

তিনি আরও লিখেছেন, ‘পারলে আমার ছোট বোনটার জন্য একটা চাকরি জোগাড় করে দিবেন। না হলে আমার পরিবার চলতে পারবে না। ভাই হিসেবে এটা আমার শেষ অনুরোধ… পারলে একটু দেখবেন। আমার স্ত্রী ও তার পরিবার ভালো অবস্থায় আছে। তাই আমার স্ত্রী ও সন্তান ভালোই থাকবে ইনশাআল্লাহ। কিন্তু আমার মা আর ছোট বোন আমাকে ছাড়া অসহায় হয়ে যাবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ