শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

শাহজাহান আলম নিশাত , পঞ্চগড় / ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

পঞ্চগড়ের বোদা উপজেলায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক দেলোয়ার হোসেনকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে রবিবার থানায় মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, জেলার বোদা উপজেলার পৌর সদরের ইসলামবাগ সিদ্দিকীয়া দারুল উলুম মাদরাসার শিক্ষক হাফেজ দেলোয়ার হোসেন প্রায় ৩ মাস ধরে ওই ছাত্রকে বলাৎকার করে আসছেন। বিভিন্নরকম ভয়ভীতি দেখিয়ে ও প্রাণে শেষ করার হুমকি দিয়ে বিষয়টি প্রকাশ না করার হুমকিও দেয়া হয় ওই শিক্ষার্থীকে।

সূত্র জানায়, কয়েকদিন আগে মাদরাসার আবাসিক ভবনের নিজ কক্ষে ডেকে নিয়ে এক ছাত্রকে বলাৎকার করেন ওই শিক্ষক। শনিবার (৮ নভেম্বর) রাত ১০টার সময় ভুক্তভোগী শিক্ষার্থী বিষয়টি পরিবারের কাছে জানালে শনিবারে রাত ১০ টার দিকে অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেন। পরে পুলিশ হাফেজ দেলোয়ার হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃত দেলোয়ার হোসেন ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর গ্রামের মৃত মনছুর আলীর পুত্র। সে ১ বছর যাবত ওই মাদরাসায় নাজেরা বিভাগে শিক্ষকতা করছেন।

বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বাদী মামলা ডায়ের করেছে। গ্রেফতারকৃত ব্যক্তিকে রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ