শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুরে গাড়ির গ্যারেজে আগুন

ডেস্ক রিপোর্ট / ৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় একটি গ্যারেজে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।‎ শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার পর এ ঘটনা ঘটে।

শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। এরপর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন তারা।

জানা গেছে, গ্যারেজে থাকা একটি পিকাপ, একটি অ্যাম্বুলেন্স ও একটি প্রাইভেটকার পুড়ে গেছে।

গ্যারেজ মালিক ও পুড়ে যাওয়া গাড়ির মালিকদের অভিযোগ, একটি মোটরসাইকেলে তিন ব্যক্তি এসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে ওই গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে পাশে থাকা দুটি গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ ইসলাম বলেন, আগুনের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে গ্যারেজ মালিকের দাবি, তার দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

এছাড়া, আগুনে কেউ হতাহত হয়েছে বলে আমাদের কাছে এখন পর্যন্ত কোনও সংবাদ আসেনি।

‎স্থানীয়রা জানান, রাত সাড়ে ১২টার পর হঠাৎ বিকট শব্দ হয়। এর পরপরই ভয়াবহ আগুন দেখা যায়। আগুনে পুরো আশপাশ এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। তবে ভেতরে কেউ আহত হয়েছে কি না, তা নিশ্চিত ভাবে জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ