শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

কুয়াশার চাদরে ঢাকবে রংপুরসহ বেশকিছু জেলা; চলতি সপ্তাহে তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রির নিচে

ডেস্ক রিপোর্ট / ২৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

চলতি সপ্তাহে দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে বলে জানিয়েছিল দেশের আবহাওয়া পর্যবেক্ষণে কাজ করা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। এবার টিমটির পক্ষ থেকে দেশের বিভিন্ন এলাকায় মৌসুমের প্রথম কুয়াশা বেল্টে ঢাকা পড়ার তথ্য জানানো হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) দেয়া এক ফেসবুক পোস্টে বিডব্লিউওটি’র পক্ষ থেকে কুয়াশা বেল্ট নিয়ে সতর্ক করা হয়।

এতে বলা হয়, দেশের দিকে মৌসুমের প্রথম কুয়াশা বেল্ট ধেয়ে আসছে। এটি রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে অধিক সক্রিয় থাকতে পারে। এছাড়া রাজশাহী এবং ঢাকা বিভাগের জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের সক্রিয় থাকতে পারে।

কুয়াশা বেল্টে উল্লেখিত বিভাগের বিভিন্ন স্থানে মাঝরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার উপস্থিতি থাকতে পারে। তবে এটি কোনো শৈত্যপ্রবাহ নয় তাই এই কুয়াশা বেল্ট থাকাকালীন দেশে তীব্র শীতের শঙ্কা নেই বলেও জানিয়েছে বিডব্লিউওটি।

তবে ওই সময়ে দেশের বিভিন্ন স্থানে রাতের তাপমাত্রা ১৭- ১৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে এবং কিছুকিছু স্থানে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ