শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

গোপালগঞ্জ-৩ আসন থেকে নির্বাচন করতে চান হিরো আলম

ডেস্ক রিপোর্ট / ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

দেশের আলোচিত-সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও রাজনৈতিক মঞ্চে। সম্প্রতি গণমাধ্যমকে তিনি বলেছিলেন, ঢাকার ১৭ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন তিনি।

এবার জানালেন শেখ হাসিনার গোপালগঞ্জ-৩ আসন থেকে নির্বাচন করতে চান হিরো আলম।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সামাজিকমাধ্যমে এক পোস্টে আলম লেখেন, ‘জনগণ সাহস দিলে গোপালগঞ্জ শেখ হাসিনার আসনে নির্বাচন করতে চাই। কি গোপালগঞ্জের লোক ভোট দেবেন তো?

হিরো আলমের পোস্ট মুহূর্তে ভাইরাল হয়েছে। ওই পোস্টের মন্তব্যের ঘরে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘গোপালগঞ্জে সরাসরি গিয়ে জিজ্ঞেস করে আসুন’।

অন্য একজন লিখেছেন, ‘তুমি এসব করে বেশ ভালোই বিজনেস করা শিখে গিয়েছ! অতিরিক্ত কোনো কিছু ভালো না!’ আরও মন্তব্য করেছেন, ‘এটা আপনার জন্য ভুল সিদ্ধান্ত।’

গোপালগঞ্জ-৩ আসনে থেকে জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিলেন শেখ হাসিনা। টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া নিয়ে এই আসনটি গঠিত। এ আসনে মোট ভোটার ২ লাখ ৯০ হাজার ৩০০ জন।

এর আগে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো বগুড়া থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে প্রার্থিতা বাতিল হলেও পরে আদালতের আদেশে তা ফিরে পান এবং ‘সিংহ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ভোটের দিন কারচুপির অভিযোগ তুলে তিনি নির্বাচন বর্জন করেন।

পরে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুর পর অনুষ্ঠিত উপনির্বাচনেও অংশ নেন হিরো আলম। সেই নির্বাচনে ভোটের দিন এক কেন্দ্রে তার ওপর হামলার ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ