শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ রাষ্ট্রপতির কাছে নেই’

ডেস্ক রিপোর্ট / ৩২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, ‘যেদিন প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন, সেদিন রাষ্ট্রপতি বলেছিলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র আমার কাছে আছে। রাষ্ট্রপতির এ কথা সঠিক নয়। প্রধানমন্ত্রী তো পালিয়ে গেছেন, পদত্যাগ করলেন কখন, কাকে দিলেন পদত্যাগপত্র? সেদিন দেশের প্রয়োজনে রাষ্ট্রপতি নিজের ঘাড়ে দায় নিয়ে এ দাবি করেছিলেন।

সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। হাবিবুর রহমান হাবিব বলেন, ‘সাংবাদিক মতিউর রহমান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র সমন্ধে জানতে চান। তখন রাষ্ট্রপতি তাকে বলেন, আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। এটা জানার পর অনেকেই দাবি জানাল যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে।

আমরা তাকে এ পদ থেকে সরিয়েই ছাড়ব।’

তিনি বলেন, ‘সেদিন আমি ও আমার দল বলেছিলাম, ঐকমত্যের ভিত্তিতে যেহেতু এই সরকার আছে, এ সরকার যেহেতেু রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে, কাজেই এই রাষ্ট্রপতিকে সরাতে হলে সব দলের মতামতের ভিত্তিতেই হতে হবে। কেউ একা রাষ্ট্রপতির পদত্যাগ চাইলে তো হবে না, আমাদেরও চাইতে হবে। রাষ্ট্রপতি যদি চলে যান তাহলে দেশে সাংবিধানিক সংকট তৈরি হবে।

সেই সংকট নিরসন হবে কিভাবে? দেশ কিন্তু আবার অস্থিরতার দিকে চলে যাবে।’

বিএনপির এই নেতা আরো বলেন, ‘এরপর একদিন দেখলাম সব জায়গা থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হচ্ছে। রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পর ছবি নামান। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতি আছেন, ততক্ষণ পর্যন্ত বিদেশি দূতাবাসে রাষ্ট্রপতির ছবি থাকতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ