শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

বিজয়ী হলে অভিভাবক হিসেবে রাখব, পরাজয় হলে তাকে সহযোগিতা করব’

স্থানীয় রিপোর্ট / ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা ঘোষণা করেন। আসন্ন নির্বাচনে তিনি ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচন করবেন।

তার বিপরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে লড়বেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. দেলোয়ার হোসেনকে। এই আসনে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

এদিকে ঠাকুরগাঁও-১ আসন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন জামায়াত মনোনিত প্রার্থী দেলোয়ার হোসেন। মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে শুভেচ্ছা জানান তিনি।

ফেসবুক পোস্টে দেলোয়ার হোসেন লেখেন—

বিএনপির পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে দলের মহাসচিব, বর্ষীয়ান রাজনীতিবিদ, ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় তাকে প্রাণঢালা অভিনন্দন।

তিনি লেখেন—২০০১ সালের নির্বাচনে জোট প্রার্থী হিসেবে আমরা ওনার (মির্জা ফখরুল) পক্ষে কাজ করেছিলাম এবং তিনি বিজয়ী হয়েছিলেন। তখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। এবার আমরা দুজনেই দুদল থেকে এই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। প্রতিদ্বন্দ্বিতা নয়, প্রতিযোগী হয়ে নির্বাচনি ময়দানে কাজ করতে চাই। আমাদের মূল লক্ষ্য ঠাকুরগাঁওয়ের উন্নয়ন।

আমাকে বিজয়ী করলে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে আমার অভিভাবক হিসেবে উনাকে রাখবো আর জনগণ উনাকে বিজয়ী করলে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে উনাকে সার্বিকভাবে সহযোগিতা করে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তায়ালা আমাদের সহায় হোন। আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ