শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

বিমানবন্দরের চূড়ান্ত নিরাপত্তার মধ্যে তালা ভেঙে সরকারি বাহিনীর অস্ত্র চুরির অভিযোগ

ডেস্ক রিপোর্ট / ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

যেকোনো দেশের জন্য বিমানবন্দর হলো অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ স্থান। এর নিরাপত্তা ব্যবস্থা সাধারণত সর্বোচ্চ স্তরের হয়ে থাকে। কারণ, এখানে যেমন যাত্রীদের আনাগোনা থাকে, তেমনি এটি দেশের ভাবমূর্তিরও প্রতীক। এমন একটি সুরক্ষিত স্থানে যদি সরকারি বাহিনীর অস্ত্র চুরি হওয়ার মতো ঘটনা ঘটে, তবে তা কেবল একটি নিরাপত্তা ত্রুটি নয়, বরং এটি রাষ্ট্রের জন্য একটি গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।

এবার সেই বিমানবন্দরের চূড়ান্ত নিরাপত্তার মধ্যে তালা ভেঙে সরকারি বাহিনীর অস্ত্র চুরির অভিযোগ উঠেছে। জানা যায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের পর কার্গো ভিলেজের বিভিন্ন মালামাল বিমানবন্দরের কয়েকটি গোডাউনে রাখা হয়। সব কটি গোডাউনে উন্নতমানের তালাও লাগানো ছিলো।

গত ২৮ অক্টোবর সকালে বিমানবন্দরের কর্মীরা একটি গোডাউনের তালা ভাঙ্গা অবস্থায় কুড়িয়ে পায়, এরইসাথে একটি সরকারি বাহিনীর কিছু অস্ত্র সেই গোডাউন থেকে উধাও হয়।

এ বিষয়ে তারা সাংবাদিকদের সাথে কথা বলতে না চাইলেও নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, অস্ত্রগুলো চুরি যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে বিমানবন্দর থানায় মামলাও করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ