শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

রাজধানীর বাড্ডায় আজ রাত থেকে মেট্রো লাইন স্থানান্তর শুরু, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ

ডেস্ক রিপোর্ট / ৫৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল এমআরটি লাইন-১ নির্মাণ প্রকল্পের আওতায় রাজধানীর উত্তর বাড্ডা ও বাড্ডা মেট্রো স্টেশন এলাকায় পরিষেবা লাইন স্থানান্তরের কাজ আজ (৩০ অক্টোবর) রাত ১০টা থেকে শুরু হবে।

গতকাল বুধবার (২৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

এতে বলা হয়, যানজট নিরসন ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে দেশের প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল ‘ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১)’ প্রকল্পের কাজ চলমান রয়েছে। পরিষেবা লাইন স্থানান্তরের কার্যক্রম চলাকালে বীরউত্তম রফিকুল ইসলাম সরণি রুটে যানজট সৃষ্টি হতে পারে।

বলা হয়, এ অবস্থায় এই রুটে চলাচলরত জনসাধারণ ও যানবাহনচালকদের যথেষ্ট সময় হাতে নিয়ে বের হওয়ার এবং প্রয়োজনে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি উন্নয়ন কার্যক্রমের স্বার্থে সবার সহযোগিতা কামনা করা হচ্ছে।

এছাড়া এতে সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে ডিএমটিসিএল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ