শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

রাণীশংকৈল হাসপাতালে নিম্নমানের সামগ্রী ব্যবহার দুদকের অভিযান

মাহাবুব আলম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি / ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকল ৫০ শয্যা হাসপাতাল যেখানে চিকিৎসা নিতে আসে প্রায় দুই উপজেলার ২ লক্ষ জনসাধারণ মানুষ। প্রতিদিনেই হাসপাতালের বেড ফাঁকা না থাকায় চিকিৎসা নিতে হয় ফ্লোরেই।আর সেই এত বড় সরকারি হাসপাতালে খাবার থেকে শুরু করে ওয়াশরুম, চিকিৎসা,ঔষধ,এবং অবৈধভাবে গড়ে ওঠা ডায়াগনস্টিক সেন্টারে টেস্টের বাণিজ্য থেকেও রেহাই পায়নি সাধারণ রোগীরা। এমন তথ্য বেরিয়ে আসে দুদকের পরিচালিত অভিযানে।

গতকাল (২৬ অক্টোবর) ঠাকুরগাঁও জেলা দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেনের নেতৃত্বে দুদকের চার সদস্যের একটি টিম দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বিভিন্ন বিভাগে অভিযানটি চালানো হয়েছে। এসময় রোগীদের খাদ্য, ওষুধ,ল্যাবসহ সকল বিষয়ে তদন্ত করা হয়।

জেলা দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেন বলেন,কমিশনের অনুমোদনক্রমে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অভিযান পরিচালনা করা হয়েছে। বিভিন্ন অনিয়ম,অসঙ্গতি দেখা গেছে। রোগীদের নিম্নমানের খাবার,ওয়াশরুম অপরিষ্কার,বাইরে থেকে আসা রোগীদের হাসপাতালে সেবা না দিয়ে ল্যাবের টেকনিশিয়ানরা বাইরের ডায়াগনস্টিক সেন্টার দিয়ে ব্যবসা করে এবং জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তাররা রোগীদের রোগ নির্ণয় করার জন্য বাহিরের ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে যাওয়ার জন্য উৎসাহিত করে অথচ স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাবে সব ধরনের রোগ নির্ণয়ের ব্যবস্থা থাকলেও সেটা তারা করছেন না।এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষকে জরুরিভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী মুঠো ফোনে জানান,তার স্টাফরা তার কথা শুনছে না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি ম্যানেজমেন্টে সমস্যা থাকার কথা স্বীকার করেন এবং বলেন,তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ