শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

ব্রহ্মপুত্র নদের ভাঙন ঠেকাতে ২ কি.মি এলাকাজুড়ে স্থানীদের উদ্যোগ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি / ১০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙনে সর্বশান্ত হয়ে পড়েন তীরবর্তী বাসিন্দারা। প্রতিবছর ভাঙনের মুখে পড়তে হয় তাদের। তবে এবার স্থানীয় বাসিন্দারা নদীভাঙন রোধে ভিন্নধর্মী এক উদ্যোগ গ্রহন করেছেন। এতে দেখা গেছে চরের দুই কিলোমিটার এলাকাজুড়ে লাগানো হচ্ছে কলাগাছ, কাশফুল ও কলমি গাছের চারা। এতে সহযোগিতা করেছেন কুড়িগ্রাম জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ও জেলা জর্জ কোর্ট সহকারী পিপি অ্যাডভোকেট মোঃ সাজ্জাদ হোসেন পলাশ।

শনিবার (২৫ অক্টোবর) উপজেলার নয়ারহাট ইউনিয়নের খেরুয়ার চরের স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে গাছের চারা রোপন করেছেন।

স্থানীয় দুলাল যোদ্দার, আনোয়ার, করিম, নুরহোসেন সহ অনেকেই জানান, প্রতিবছরে দেখা যায় নদীপানি বৃদ্ধি ও কমার সময় নদী তীরবর্তী এলাকায় তিব্র ভাঙন দেখা যায়। ফলে নিঃস্ব হতে হয় অনেকেই। নদী ভাঙন রোধে বিভিন্ন ধরনের গাছের চারা লাগানো হচ্ছে। এতে করে নদীভাঙন কমে যাবে। তারা জানান, অ্যাডভোকেট মোঃ সাজ্জাদ হোসেন পলাশের সহযোগিতায় এটি সম্ভব হয়েছে। তাঁর কাছে আমাদের দাবি ছিল এটি বাস্তবায়ন করার।

কুড়িগ্রাম জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ও জেলা জর্জ কোর্ট সহকারী পিপি অ্যাডভোকেট মোঃ সাজ্জাদ হোসেন পলাশ জানান, স্থানীয় লোকজনের অনেক দিনের দাবি ছিল। তাই আমি যতটুক পেরেছি তাদের সহযোগীতা করেছি। আমি তাদের দেয়া কথা অনুযায়ী কথা রেখেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ