শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

চিলমারী-রৌমারী/ ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর দাবিতে জনমত ও গণস্বাক্ষর 

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি / ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন দুই উপজেলা রৌমারী ও রাজিবপুরকে কুড়িগ্রাম জেলা শহরের সাথে যুক্ত করতে চিলমারী-রৌমারী রুটে ব্রহ্মপুত্র নদের ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবীতে জনমত ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সেতু নির্মাণ বাস্তবায়ন হলে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। সেই সাথে শিক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে দাবি তুলেছেন ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়ন পরিষদ।

শুক্রবার (২৪ অক্টোবর) চিলমারী নদীবন্দর এলাকায় সকাল হতে দিনব্যাপী চলে এই কর্মসূচি। এটি আয়োজন করেন ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়ন পরিষদ। জনমত ও গণস্বাক্ষরে বিভিন্ন শ্রেনীপেশার নানা বয়সী মানুষ অংশগ্রহণ করেন।

এসময় মিজানুর রহমান মিজান, মেহেদী হাসান শান্ত, নাইম শেখ, রেজাউল করিমসহ অনেকেই জানান, বর্তমানে রৌমারী থেকে চিলমারী নৌপথে আসতে সময় লাগে কয়েকঘন্টা। বর্ষার সময় নদী উত্তাল থাকে সেই সময় পাড়াপাড়ে ঝুঁকি থাকে। এই রুটে সেতু নির্মান হলে যাতায়াতে অনেক ভুমিকা রাখবে। সেই সাথে চিলমারী-রৌমারী-রাজিবপুরের মানুষের সকল দিক থেকে উন্নিত হবে। এছাড়াও অনেক শিক্ষার্থী আছেন যারা রাজিবপুর হতে কুড়িগ্রাম জেলা শহরে পড়াশোনা করেন তাদের জন্য নদীপারে ভোগান্তি থেকেই যাচ্ছে, সেতু হলে এটা ঘটবে না।

ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়ন পরিষদের অন্যতম একজন মাজু ইব্রাহিম বলেন, আজকের জনমত ও গণস্বাক্ষর কর্মসূচি মানে এই অঞ্চলের মানুষের এই সেতুর প্রয়োজন আছে কিনা। আমরা আজকের এই জনমতকে কাজে লাগিয়ে সরকার প্রধানের কাছে আবেদন জানাবো দ্রুত এই সেতু বাস্তবায়নে। এই সেতু হলে ৪ টি বিভাগের সঙে যোগাযোগ ব্যবস্থা হবে। ঢাকার সাথেও দুরুত্ব কমে যাবে। এতে করে এই অঞ্চলের মানুষের জীবনমান পরিবর্তন হবে। তাই আমরা আশা রাখি ব্রহ্মপুত্র নদের ওপর চিলমারী-রৌমারী সেতু বাস্তবায়ন হবে। এই দাবি এই অঞ্চলের সকলেরই দাবি। গণস্বাক্ষর কর্মসূচিতে অসংখ্য মানুষ স্বাক্ষর দিয়ে সেতু নির্মাণের দাবিতে একাত্মতা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ