শিরোনাম
রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

প্রোগ্রাম করে অরাজকতা তৈরির চেষ্টা জাপার, পুলিশের ভূমিকা প্রশংসনীয়: নুর

ডেস্ক রিপোর্ট / ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

জাতীয় পার্টি (জাপা) প্রোগ্রাম করে অরাজকতা তৈরির চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় সুপ্রিম কোর্টে গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। নুরুল হক নুর বলেন, জাপা আজ প্রোগ্রাম করে অরাজকতা তৈরির চেষ্টা করেছে। তবে সেই অরাজকতা ঠেকাতে পুলিশের ভূমিকা ছিল প্রশংসনীয়। গণ অধিকার পরিষদের সভাপতি অভিযোগ করে বলেন, জাপাকে সেনাবাহিনীর কেউ কেউ আশকারা দিচ্ছে। তারাই আমার ওপর হামলায় জড়িত। আমাকে টার্গেট করে আঘাত করা হয়েছে। আমাকে হত‍্যা উদ্দেশ্যে সেই হামলা করা হয়েছে। মাথায় হিট করা হয়েছে, ব্রেইনে আঘাত করা হয়েছে।

তিনি বলেন, ‘জাপার সঙ্গে আমাদের কোনো সংঘর্ষ হয়নি। কিছু নেতাকর্মীদের ওপর জাপার কর্মীরা ইটপাটকেল ছুড়লেও কোনো সংঘর্ষ হয়নি। সেনাবাহিনীর কেউ এখানে জড়িত ছিল।

সেই দিনের কমান্ডিং অফিসার এই ঘটনায় জড়িত ছিল।’ তিনি আরও বলেন, ‘আমাকে হামলা করা হয়েছে একটা ম‍্যাসেজ দেয়ার জন‍্য—রিফাইন আওয়ামী লীগ যারা চাচ্ছে, দেশকে অস্থিতিশীল করার জন‍্যই এমন ঘটনা ঘটানো হয়েছে।’ গণ অধিকার পরিষদের সভাপতি জানান, তদন্ত কমিটি সুষ্ঠু ও নিরপেক্ষ প্রতিবেদন দেবে বলে আশ্বস্ত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ