শিরোনাম
রংপুরে দেশীয় অস্ত্র, মাদকসহ কারবারী গ্রেফতার রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

মঙ্গলবার থেকে কর্মবিরতির ঘোষণা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের

ডেস্ক রিপোর্ট / ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া দেওয়াসহ তিন দাবিতে মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আগামীকাল সোমবারের মধ্যে প্রজ্ঞাপন না হলে এ কর্মসূচি পালন শুরু করবেন তারা। আজ রবিবার (১২ অক্টোবর) সকাল থেকে রাজধানীর প্রেসক্লাব এলাকায় শুরু হওয়া অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দিয়েছেন তারা।

ইতিমধ্যে পুরো এলাকায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। কর্মসূচি থেকে আজ রবিবার সন্ধ্যা পর্যন্ত সরকারকে আল্টিমেটাম দিয়েছেন শিক্ষক-কর্মচারীরা। আগামীকালের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে বলে জানিয়েছেন শিক্ষকরা।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি এ তথ্য জানিয়েছেন। দাবি মানা না হলে মঙ্গলবার থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন বলে তিনি জানিয়েছেন। আন্দোলন শুরুর পর শিক্ষকদের একটি প্রতিনিধি দল আলোচনার জন্য সচিবালয়ে গেছেন বলে জানা গেছে।

শিক্ষকরা জানান, অর্থ মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন; আসবে কর্মবিরতির মতো ঘোষণাও। শিক্ষকদের কর্মসূচিতে যাবেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহও।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়ে তারা ইতিবাচক। বিষয়টি দ্রুত সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা করছেন তারা। অফিসের বাইরেও দুই মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বৈঠক করছেন। এ অবস্থায় ঢাকায় শিক্ষকদের আন্দোলনে কিছুটা অস্বস্তিতে পড়েছেন তারা।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনা করতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের চিঠির প্রেক্ষিতে শিক্ষকদের শতাংশ হারে বাড়ি বৃদ্ধি নিয়ে কাজ শুরু করেছে অর্থ বিভাগ। তবে কবে নাগাদ নতুন পরিপত্র জারি হবে সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি অর্থ বিভাগের কর্মকর্তা।

শিক্ষক-কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধি নিয়ে অর্থ বিভাগের এক উপসচিবের সঙ্গে কথা বলেছে দ্য ডেইলি ক্যাম্পাস। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা শনিবার (১১ অক্টোবর) বিকেলে বলেন, ‘শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধির পুনর্বিবেচনার চিঠি আমরা পেয়েছি। কত শতাংশ বৃদ্ধি করা যাবে, সেটি আগে যাচাই করে দেখতে হবে। কেননা এখানে অর্থের যোগান কীভাবে হবে সেটিও দেখতে হবে।

কবে নাগাদ শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধির নতুন পরিপত্র জারি হতে পারে, এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘এটি নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্তের ব্যাপার। আমরা জুনিয়র লেভেলের কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারি না। অর্থ সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টার অনুমোদন সাপেক্ষে পরিপত্র জারি করা হবে। এটি জারি করতে কিছুটা সময় লাগবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ