শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

কুড়িগ্রামে গাছের গুঁড়ি, মরা গরুর পর এবার ভেসে এলো গণ্ডারের মরদেহ

স্থানীয় রিপোর্ট / ৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

ভারী বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের নদনদীর পানি বাড়ছে। এরই মধ্যে গত রোববার থেকে ভূরুঙ্গামারীতে দুধকুমার নদ দিয়ে ভেসে এসেছে গরুর মরদেহ, গাছের গুঁড়ি, সাপ ও মাছ। এবার গন্ডারের মরদেহ ভেসে আসার খবর জানিয়েছেন স্থানীয়রা।

বুধবার (৮ অক্টোবর) সকালে গন্ডারের মরদেহটি ভেসে আসে। পরে সেটি দুধকুমার নদের চরে আটকা পড়ে।

স্থানীয়রা জানান, গত কয়েক দিনের ভারী বর্ষণে ও ঢলের কারণে ভারতে প্রবল বন্যার খবর পেয়েছেন তারা, সীমান্তের ওপারে পাহাড় ধ্বস ও বনাঞ্চল তলিয়ে যাওয়া খবরও পাওয়া গেছে। এর প্রভাবে গত রোববার থেকে দুধকুমার নদ দিয়ে গাছের গুঁড়ি, মরা গরু, সাপ, মাছ ভেসে আসতে দেখা গেছে। সর্বশেষ বুধবার সকালে ভেসে এসেছে একটি গন্ডারের মরদেহ। পরে সেটি তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের দুধকুমার নদের চরে আটকা পড়ে।

তিলাই ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম জানান, বুধবার সকালে খবর পেয়ে কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা (সামাজিক বনায়ন) সাদিকুর রহমান, যমুনা সেতু যাদু ঘরের কিউরেটর জুয়েল রানা ,উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলীসহ ঘটনা স্থলে গিয়েছি। গন্ডারের মরদেহটি চরে আটকে ছিল এবং সেটার শরীরে পঁচন ধরেছে।

কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা সাদিকুল ইসলাম বলেন, গন্ডারটি বড় ও ভারী হওয়ায় অন্য কোথাও সরানো সম্ভব নয়। তাই ইউপি চেয়ারম্যানকে ওখানেই গর্ত করে পুঁতে ফেলার জন্য বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ