শিরোনাম
রংপুরে দেশীয় অস্ত্র, মাদকসহ কারবারী গ্রেফতার রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুব আন্দোলনের মুফতি আমির হামজার ওপর হামলা

ডেস্ক রিপোর্ট / ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

রাজধানীর জুরাইনে রিকশা চালকের কাছে চাঁদা দাবির প্রতিবাদ করায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কদমতলী থানা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতি আমির হামজার ওপর হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে জুরাইন সেতু মার্কেটের সামনে রিকশা চালকের কাছে চাঁদা দাবি করে স্থানীয় বিএনপির পরিচয়ধারী এক দল বখাটে সন্ত্রাসী। চাঁদা না দেওয়ায় রিকশা চালকের ওপর চড়াও হয় বখাটেরা। এ ঘটনার প্রতিবাদ জানালে মুফতি আমির হামজার ওপর হামলা করে তারা।

হামলায় মাথা ফেটে গিয়ে গুরুতর আহত হন হামজা। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।

বুধবার (৮ অক্টোবর) এক বিবৃতিতে মাওলানা মাদানী বলেন, ২৪’শের আগস্টে ফ্যাসিবাদের পতনের পর সারা দেশে নব্য ফ্যাসিবাদ জন্ম নেওয়ার চেষ্টায় লিপ্ত।

তাদের এখনই রুখে দিতে হবে। নয়তো বাংলাদেশকে তারা অস্থিতিশীল করে তুলবে।

প্রশাসনকে ঘটনার তদন্ত সাপেক্ষে হামলায় জড়িত সব সন্ত্রাসীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে মাওলানা মাদানী বলেন, এ ঘটনাকে আমরা সাধারণভাবে দেখছি না। আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি।

এটা দেশব্যাপী একটি বিশেষ দলের চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের একটা ধারাবাহিক অংশ। এ দেশের মানুষ আগামী নির্বাচনে এর শক্ত জবাব ভোটের মাধ্যমে দেবে ইনশাল্লাহ।

এ ঘটনায় মঙ্গলবার রাতেই শ্যামপুর থানায় একটি মামলা দায়ের করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ