শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

চিলমারীর ব্রহ্মপুত্র নদে ভেসে আসছে হাজার হাজার গাছের গুড়ি 

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি / ৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে উজান থেকে ভেসে আসছে হাজার হাজার গাছের গুড়ি। এসব বিভিন্ন উপায়ে নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা সংগ্রহ করে নিজেদের নিয়ন্ত্রণে রাখছেন।  মুলত এই গাছের গুড়ি গুলো জ্বালানির কাজে ব্যবহার হবে।

সোমবার (৬ অক্টোবর)  সকাল থেকে ব্রহ্মপুত্র নদে গাছের গুড়ি ভাসতে দেখেন স্থানীয়রা। খোঁজ নিয়ে দেখা গেছে, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ফকিরেরহাট ঘাট এলাকা থেকে শুরু করে রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ ঘাট পর্যন্ত কয়েক কিলোমিটার তীর এলাকাজুড়ে হাজার হাজার গাছের গুড়ি নদী থেকে তুলছেন স্থানীয়রা৷

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বেশিরভাগ গাছ কেটে রাখা অবস্থায় ছিল, তবে কিছু গাছ শেকড়সহ উপড়ে এসেছে। অনেকে ধারণা করছেন, পাহাড় ধসে বা নদীভাঙনে এসব গাছ ভেসে এসেছে।

সরেজমিনে দেখা গেছে, নদীপাড়ের অসংখ্য নারী-পুরুষ ও বিভিন্ন বয়সের মানুষ এসব গাছের গুড়ি নৌকা দিয়ে সংগ্রহ করছেন। আবার অনেকে নদীতীরে নেমে সাতরিয়ে টেনে তুলছে গাছের বিভিন্ন অংশ।

রমনা ইউনিয়নে বাসিন্দা মজিবর রহমান বলেন,স্রোতের কারনে গাছ গুলো উজান থেকে ভেসে আসছে তাই আমরা তুলে নিয়ে যাচ্ছি। গাছ গুলো ভারতের হবে।

হালিমা বেগম নামে এক মহিলা জানান, সকালে উঠে দেখি এইসব গাছের ডাল ভেসে আসছে। তাই বউ ছেলে মেয়ে সহ খড়ি তুলছি। এগুলো দিয়ে রান্নার কাজ ছাড়া অন্য কিছু হবে না।

চিলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, নদীতে শুধু গাছ আর গাছ। মানুষ নৌকা দিয়ে গাছ টেনে আনছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ