শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

নদী ভাঙ্গন রোধ ও চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে মানববন্ধন ।

মোঃ দুর্জয় হাসান, নাগেশ্বরী কুড়িগ্রাম / ১১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

কুড়িগ্রামের দুধকুমার নদীর পূর্বপাড়ে নদী ভাঙ্গন রোধ ও চর মন্ত্রণালয়ের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কচাকাটা চর উন্নয়ন কমিটির আয়োজনে নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের চর টেপাকুটি গ্রামে দুধকুমার নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, সদস্য সচীব আশরাফুল হক রুবেল, সাবেক সংসদ সদস্য উমর ফারক, সাবেক মেয়র আবু বক্ক্কর সিদ্দিক, কেদার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ.খ.ম ওয়াজিদুল কবীর রাশেদ, কচাকাটা ইউনিয়ন চেয়ারম্যান শাহাদত হোসেন, কচাকাটা থানা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক আব্দুল কুদ্দুস চঞ্চলসহ ভাঙ্গন কবলিত মানুষ।

বক্তারা নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদীর পূর্বপাড়ের বামনডাঙ্গা ইউনিয়নের আয়নালের ঘাট থেকে কেদার ইউনিয়নের বালাবাড়ি পর‌্যন্ত তীর ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবী জানান। এসময় চরাঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য একটি চর মন্ত্রণালয়ের দাবী করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ