শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

শিকলবন্দী সেই আকাশের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা মানিক

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি / ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

কুড়িগ্রামের চিলমারীতে শেকলবন্দী সেই আকাশের পাশে দাঁড়িয়েছেন ছাত্রদল নেতা মইনুল ইসলাম মানিক। এর আগে আকাশকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে সেটি নজরে আসে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম মানিকের। এরপর তিনি ছুটে গিয়ে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেন।

শুক্রবার (০৩ অক্টোবর) বিকেলে উপজেলার রমনা মডেল ইউনিয়নের পশ্চিম খরখরিয়া আকাশের বাড়িতে গিয়ে তার বাবা-মায়ের হাতে এ সহায়তা তুলে দেন।

ছাত্রদল নেতা মানিক জানান, বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে সেটি আমার নজরে আসে। পরে আমার সাধ্যমত আর্থিক সহায়তা দেবার চেষ্টা করেছি মাত্র। আমি চাই সকলেই মানবিক কাজ গুলো এগিয়ে আসুক। তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে। কেউ অসহায় থাকবে না।

মানিক তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে হামলা মামলা সহ অসংখ্যবার ফ্যাসিস্ট সরকারের সময় নির্যাতনের স্বীকার হন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি বেশ আলোচনায় রয়েছেন। ছাত্রদল নেতা মানিক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৮, কুড়িগ্রাম-০৪ (চিলমারী,রৌমারী ও রাজিবপুর) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

সহায়তা পেয়ে আকাশের বাবা সাজু মিয়া বলেন, ছেলেকে ভালো চিকিৎসক দিয়ে চিকিৎসা করাতে পারলে সুস্থ হত। কিন্তু দিনমজুরের কাজ করে ভাল চিকিৎসা করানো আমার পক্ষে কষ্টসাধ্য। এই সহায়তা পেয়ে আমার অনেক উপকার হয়েছে৷

জানা গেছে, প্রায় ২ বছর থেকে আকাশ মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। এর মধ্যে একটা সময়ে সে হারিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর তাকে খুঁজে পাওয়া যায়। ভালো চিকিৎসার অভাবে কখনো ভালো আবার কখনো অস্বাভাবিক হয়ে পড়ে আকাশ। গত তিন মাস ধরে লোহার শিকল পরে বাড়িতে বন্দি অবস্থায় চলছে তার জীবন। এর আগেও তার পায়ে পরানো হয়েছিল রশি। এতে কেটে গিয়েছিল পা। পরে সেটি খুলে এবার লাগানো হয়েছে লোহার শিকল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ