শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

এই মুহূর্তে হাসিনা-আ.লীগ ছাড়া অন্য কিছুতে মানুষের আগ্রহ নেই : রনি

ডেস্ক রিপোর্ট / ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, শেখ হাসিনাকে ছাড়া, আওয়ামী লীগ ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের মানুষ সম্ভবত অন্য কোনো কিছু শুনতে বেশি আগ্রহ প্রকাশ করছে না। আলী রীয়াজ ঐকমত্য কমিশনে বৈঠক করছেন। প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য নির্বাচন কর্মকর্তা যারা রয়েছেন তাদের শপথ পড়াচ্ছেন। ড. মুহাম্মদ ইউনূস তার সাঙ্গপাঙ্গ নিয়ে আমেরিকা যাচ্ছেন।

এসব কোনো খবরই মানুষ পাত্তা দিচ্ছে না। কিন্তু শেখ হাসিনাকে নিয়ে একটা ভিডিও করলে, তাকে নিয়ে একটা অডিও দিলে, তাকে নিয়ে যেকোনো একটা খবর দিলে— যেকোনো একটা গল্প যদি ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয়, যদি পত্রিকায় লেখা হয় বা টেলিভিশনে প্রতিবেদন তৈরি করা হয়, সেটা মুহূর্তের মধ্যে হু হু করে ভিউ পেয়ে যায়।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

গোলাম মাওলা বলেন, এখন বাজারে বলতে গেলে খবরের দুর্ভিক্ষ চলছে।

কোনো ব্যাপারে মানুষের আগ্রহ নেই। এই সময়ে ১০টা মার্ডার হয়ে গেছে, মানুষ ফিরে তাকাচ্ছে না। ধর্ষণ হচ্ছে, আগুন লেগে যাচ্ছে, পাহাড়ে প্রচণ্ড গোলাগুলি হলো, মারামারি হলো, দেশের কোনো মানুষের মাথাব্যথা নেই। জেলখানাতে বড় বড় মানুষ মরে যাচ্ছেন।

অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। অনেককে জেলখানা থেকে আবার কোর্টে আনা হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে মানুষের আর কোনো আগ্রহ নেই।

রনি আরো বলেন, বিচার চলছে শেখ হাসিনার। যারা বিচার করছেন প্রতিদিন তারা খবর বানানোর চেষ্টা করছেন।

নানা রকম বিবৃতি দিচ্ছেন। নানা রকম যুক্তিতর্ক উপস্থাপন করছেন। প্রতিদিন সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে। কিন্তু মানুষের আগ্রহ নেই। মানুষের আগ্রহ হলো— দিল্লিতে বসে শেখ হাসিনা কী বলছেন? শেখ হাসিনার সঙ্গে লন্ডনের, ফ্রান্সের আওয়ামী লীগের নেতাকর্মীর কী আলোচনা হচ্ছে— এগুলো নিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ