শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর

স্থানীয় রিপোর্ট / ৩১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় বজ্রপাতে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্রহ্মপুত্র নদ দ্বারা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সাহেবের আলগা ইউনিয়নের সাহেবের আলগা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কৃষক জাহাঙ্গীর হোসেন (৪২) ও তার স্ত্রী রুবি বেগম (৩৫)।

কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্রহ্মপুত্র নদ দ্বারা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সাহেবের আলগা ইউনিয়নের সাহেবের আলগা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সুত্র থেকে জানা যায়,  ওই সময় জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী রুবি বেগম ঘরেই অবস্থান করছিল। পাশের ঘরেই ছিল তাদের তিন সন্তান। হঠাৎ করে বজ্রপাত হয় জাহাঙ্গীরের টিনের ঘরে। ঘটনাস্থলে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। তবে সন্তানেরা অক্ষত রয়েছে। নিহত দম্পত্তির চার সন্তানের মধ্যে এক মেয়ের বিয়ে হয়ে গেছে। সন্তানেরা তাদের মা-বাবাকে হারিয়ে এতিম হয়ে গেলো। এমন হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

সাহেবের আলগা ইউনিয়ন চেয়ারম্যান মোজাফফর হোসেন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে হঠাৎ বাতাস ও বজ্রপাত ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ