শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ‘দুধ ভেবে’ বিষপানে দাদির মৃত্যু, নাতনি হাসপাতালে

স্থানীয় রিপোর্ট / ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নে বিষপানে আকলিমা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় তার নাতনি আফসানা (২০ মাস) ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কসিবর আলীর বাড়িতে এ ঘটনাটি ঘটে। মৃতা ওই গ্রামের কসিবরের স্ত্রী।

স্থানীয়রা জানান, নাতনি আফসানার মল প্রায়ই শক্ত হয়ে যেত। এ কারণে তাকে গুড়া দুধজাতীয় খাবার খাওয়ানো হত। কিন্তু অক্ষরজ্ঞান না থাকায় দাদী আকলিমা বিষের প্যাকেটকে গুড়া দুধ ভেবে ভুল করে নিজেও খান এবং নাতনি আফসানাকেও খাওয়ান। কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে তাদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক আকলিমাকে মৃত ঘোষণা করেন। আফসানা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. সাইফুল ইসলাম সরকার বলেন, ‘বিষয়টি আমরা জানতে পেরেছি। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ