শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে পুবালি ব্যাংকের ডিজিটাল ও খুচরা পণ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি / ১০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

ঠাকুরগাঁওয়ে পুবালি ব্যাংক লিমিটেডের উদ্যোগে ডিজিটাল ব্যাংকিং ও খুচরা পণ্য বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সকালে ঠাকুরগাঁও সরকারি কলেজের  মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুবালি ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা। বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ গঠনের অভিযাত্রায় ব্যাংকিং খাতের আধুনিকায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাহকের হাতের মুঠোয় ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে পুবালিক ব্যাংক ইতোমধ্যেই মোবাইল অ্যাপ, অনলাইন সেবা, ইন্টারনেট ব্যাংকিং, কার্ড সার্ভিসসহ নানা খুচরা পণ্য চালু করেছে।

এসময় স্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন। সভায় ব্যাংক কর্মকর্তারা অংশগ্রহণকারীদের নানা প্রশ্নের উত্তর দেন এবং ডিজিটাল সেবা ব্যবহারের পদ্ধতি তুলে ধরেন।

বক্তারা আরও বলেন, গ্রাহকদের সঠিক তথ্য ও দ্রুত সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রমকে আরও সহজ ও আস্থাশীল করতে পুবালি ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ