শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

ভাড়া বাসা থেকে মিলল একই পরিবারের তিনজনের লাশ

ডেস্ক রিপোর্ট / ৬৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

আশুলিয়ায় ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার নরসিংহপুর গ্রামের আবুল হোসেন দেওয়ানের বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, রুবেল আহমেদ, স্ত্রী সনি আক্তার ও তাদের ৬ বছরের শিশু কন্যা জমিলা।

স্থানীয়রা বলেন, সোনিয়া বেগম তার স্বামী সন্তান নিয়ে ওই আবুল হোসেনের টিনশেড বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করতেন। আজ বিকেলে ওই বাসায় কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ওই কক্ষের দরজা ভেঙে তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ। সন্তানের মুখ থেকে বিষের গন্ধ পাওয়া গেছে ও স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান গণমাধ্যমকে জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকার একটি টিনশেড বাড়ির একটি কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজনকে ঝুলন্ত অবস্থায় বাকি দুজনের মরদেহ বিছানা থেকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী তার স্ত্রী ও সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। তাদের ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ