শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

আ.লীগের সঙ্গে আঁতাত করে ডাকসুতে জিতেছে শিবির: আব্বাস

ডেস্ক রিপোর্ট / ১২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল ‘আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে শিবির ডাকসু নির্বাচনে জিতেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার বিকেলে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে একটি কমিউনিটি সেন্টারে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এমন মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, ‘আমি বলতে পারি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াতে ইসলামীর এত ভোট কোত্থেকে আসলো। আমার তো হিসাব মেলে না ভাই।”

আব্বাস এটিকে কারচুপি হিসেবে দেখছেন না, বরং ‘গভীর ষড়যন্ত্রের আভাস’ হিসেবে মূল্যায়ন করছেন। কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘যখনই তারা বিভিন্ন দল একসঙ্গে বসেন তখন জামায়াতে ইসলামীর নেতারা বারবার উল্লেখ করেন যে ‘ভাই খেয়াল রাইখেন আওয়ামী লীগ যেন আর কোনোদিন আসতে না পারে। আমরা সেভাবেই চললাম, আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সকল ভোট জামায়াত নিয়ে নিল।”

ডাকসু নির্বাচনে নির্বাচিতদের স্বাগত জানিয়ে বিএনপির এই নেতা বলেন, “ডাকসু নির্বাচনে যাই হোক, যেভাবেই হোক, ওরা ইলেকশনে পাস করেছে। আমি এই কমিটিকে স্বাগত জানাতে চাই। আশা করব, এই কমিটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য চেষ্টা করবে। এবং তাদের সিনিয়র নেতারা দেশটাকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে, সেখান থেকে তাদের যেন রক্ষা করে।”

জামায়াতকে ‘মোনাফেকের দল’ হিসেবে আখ্যায়িত করে মির্জা আব্বাস দাবি করেন, দেশে ও দেশের বাইরে বিএনপির বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ চলছে। কারণ বিএনপি একটিমাত্র দল বাংলাদেশে, যে দলের হাতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের জানমাল নিরাপদ।

বিএনপির এই নেতা বলেন, ‘ডাকসু নির্বাচন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। কালকের নির্বাচনে কিন্তু দুইটা কাজই হয়েছে। ২০০৮ সালের মত ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’, আবার ছাত্রলীগের ভোট। দেখেন, এরা কত বড় মোনাফেকের দল।’

আব্দুল্লাহ আল নোমান শোকসভা প্রস্তুতি কমিটি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য গোলাম আকবর খন্দকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ