শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা-ভাঙচুর, আহত বেশ কয়েকজন

ডেস্ক রিপোর্ট / ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের বাস কাউন্টারে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। এছাড়া পরিবহনটির মালিক আলী হাসান পলাশ তালুকদারের বাসায়ও হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে আলী হাসান পলাশ তালুকদার ও তার ব্যক্তিগত গাড়িচালক মামুন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে কাউন্টারের বেশ কয়েকজন কর্মচারী আহত হয়েছেন বলে দাবি কর্তৃপক্ষের।

প্রত্যক্ষদর্শীরা জানান, মালিবাগ সোহাগ পরিবহনের কাউন্টারের সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন দুই যুবক। এসময় কাউন্টার কর্তৃপক্ষ তাদের দূরে গিয়ে ধূমপান করতে বললে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

পরবর্তীতে ওই দুই যুবক আরও কয়েকজনকে ঘটনাস্থলে ডেকে আনেন। তারা হঠাৎ করেই কাউন্টারে হামলা ও ভাঙচুর করেন। এতে কাউন্টারের গ্লাস ও আসবাব ক্ষতিগ্রস্ত হয়। হামলার সময় আতঙ্কে আশপাশের সাধারণ মানুষ দৌড়ে সরে যায়।

সোহাগ পরিবহন কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, এ ঘটনায় তাদের অন্তত কয়েকজন কর্মচারী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে ছুরিকাঘাত করা হয়েছে। বর্তমানে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রমনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাহিদ এ বিষয়ে জানান, প্রাথমিকভাবে জানা গেছে ৬০ থেকে ৭০ জন লোক কাউন্টারে এসে এলোপাতাড়ি মারপিট করে। কাউন্টার ভাঙচুর করে স্টাফদেরও মারা হয়েছে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে দুইজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া আরও অনেকে আহত হয়েছেন। কারা হামলা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, আহতরা সিরাজুল ইসলাম মেডিকেলসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশের একটি সূত্র জানায়, হামলাকারীরা স্থানীয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ