শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

আমি স্বাধীনতার পক্ষের লোক, আল্লাহ যেন আমৃত্যু সেখানে অটল রাখার তৌফিক দেন: ফজলুর রহমান

ডেস্ক রিপোর্ট / ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য পদ স্থগিতের পর অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘আমি স্বাধীনতার পক্ষের লোক, আল্লাহ যেন আমৃত্যু সেখানে অটল রাখার তৌফিক দেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে দলীয় পদ স্থগিতের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। পোস্টে ফজলুর রহমান আরও লিখেছেন, ‘আমি আমার দলের প্রতি শ্রদ্ধাশীল।

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান নিয়ে বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করায় গত রবিবার অ্যাডভোকেট ফজলুর রহমানকে শোকজ করে বিএনপি। তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানাতে তাকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়।

আজ দলের কেন্দ্রীয় কার্যালয়ে নোটিশের লিখিত জবাব জমা দেন ফজলুর রহমান। তবে জবাব ‘সন্তোষজনক’ না হওয়ায় আগামী তিন মাসের জন্য দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানের সব ধরনের পদ স্থগিত করে বিএনপি। একইসঙ্গে তাকে এখন থেকে টকশো বা সামাজিক মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সর্তক থাকার পরামর্শও দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ