শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

দেবীগঞ্জে চার ক্লিনিককে ২৫ হাজার টাকা জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি / ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অধিদপ্তরের সহকারী পরিচালক এ.এস.এম মাসুদ উদ দৌলার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দেবীগঞ্জ উপজেলায় নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে বর্ধিত মূল্য তালিকা না রাখা, অস্বাস্থ্যকর পরিবেশ, লাইসেন্সবিহীন কার্যক্রম, ডায়াগনস্টিক সেন্টারে রিএজেন্ট এলোমেলোভাবে সংরক্ষণসহ নানা অনিয়মের প্রমাণ মেলে।

এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় স্কয়ার ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, ৪৫ ধারায় সাফিয়া ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, ৪০ ধারায় মুম ডায়াগনস্টিক সেন্টারকে ৬ হাজার টাকা ও লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে পঞ্চগড় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ.এস.এম মাসুদ উদ দৌলা বলেন, আমরা নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অভিযান চালিয়েছি। সেখানে বেশ কিছু অনিয়ম ধরা পড়ায় জরিমানা করা হয়েছে এবং তাদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এসব অনিয়ম অব্যাহত থাকলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ