শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

পঞ্চগড়ে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

স্থানীয় রিপোর্ট / ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

পঞ্চগড় সদরে বালুবাহী একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাকিব (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মোটরসাইকেল চালক ও শিশুটির খালাতো ভাই শাকিল ইসলাম (২২) আহত হয়েছেন।

শনিবার (২৩শে আগস্ট) দুপুরে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ব্যারিস্টার বাজার-মিলনবাজার সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব একই ইউনিয়নের দোমনী অমরপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে এবং দোমনী সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সাতমেরা ইউনিয়নের খেঁকিপাড়া এলাকা থেকে একটি দাওয়াতে অংশ নিয়ে খালাতো ভাই শাকিলের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল রাকিব। পথে লাঠুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি বালুবাহী ট্রাককে অতিক্রম করার সময় মোটরসাইকেলটির সাথে ট্রাকের সামনের অংশের ধাক্কা লাগে। এতে রাকিব সড়কের ওপর ছিটকে পড়ে এবং শাকিল রাস্তার পাশে ছিটকে যান। ঠিক তখনই ট্রাকটির সামনের চাকা রাকিবের শরীরের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও তার সহকারী ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মুন্না সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে নিহত রাকিবের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ