শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

জামায়াত সরকার গঠন করলে কাউকে বোরকা পরতে বাধ্য করা হবে না

ঠাকুরগাঁও প্রতিনিধি / ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের ৩০০ আসনেই জয়ী হবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

আজ বুধবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

মাওলানা আবদুল হালিম বলেন, ‘মির্জা ফখরুলের আসন ঠাকুরগাঁও-১-সহ জেলার তিনটি আসনে জামায়াত বিজয়ী হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে দেশজুড়েই ৩০০ আসনে আমরা জয়ী হব।’

নারীদের স্বাধীনতার প্রসঙ্গ তুলে আবদুল হালিম বলেন, জামায়াত সরকার গঠন করলে কাউকে বোরকা পরতে বাধ্য করা হবে না। তবে শালীনতার বিষয়ে কথা বলা হবে এবং কর্মক্ষেত্রে নারীদের স্বাধীনতা সুরক্ষিত করা হবে।

আবদুল হালিম আরও বলেন, দেশের জনগণ এখন জামায়াতের প্রতি আস্থাশীল। মানুষের মহব্বত ও আস্থা অর্জন করেছে দলটি। এ সময় তিনি জুলাই সনদকে আইনি স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে বলেন, ‘এ সনদকে আইনে রূপ দিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে, তা না হলে কেন আমরা এক বছর পার করলাম?’

সম্মেলনে জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা আবদুল হাকিম, ঢাকা দক্ষিণের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলোওয়ার হোসেন, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ