শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

কালীগঞ্জে বাবার হাতে মেয়ের ধর্ষণ, রশিদ মন্ডল যুব ফাউন্ডেশন ও এলাকাবাসীর মানববন্ধন।

‎মোঃ দুর্জয় হাসান নাগেশ্বরী (কুড়িগ্রাম) / ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের কান্তার মোড় এলাকায় প্রায় এক মাস আগে আপন বাবার হাতে মেয়ের ধর্ষণের ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে। মামলার পর থেকে অভিযুক্ত বাবা পলাতক রয়েছে।

‎এলাকাবাসীর অভিযোগ, ধর্ষক কাশেম (৫৫) ছেলে শাহজালাল (২৮) তার বাবাকে পালিয়ে থাকতে সহায়তা করছে এবং ভুক্তভোগীর প্রতি কোনো সমাধান দিচ্ছে না। বরং তারা মেয়েটিকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে এবং হত্যার চেষ্টার কথাও বলছে। নিরাপত্তাহীনতার কারণে ভুক্তভোগী বর্তমানে গ্রামবাসীর কাছে আশ্রয় নিয়েছে।

‎মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে ভুক্তভোগী মেয়ে জানায়,‎“আমি আমার বাবার ফাঁসি চাই। আমি তার বাড়িতে নিরাপদ নই।আমি যেখানে আশ্রয় নিয়েছি সেখানে তারা হামলা চালাচ্ছে এবং আমাকে মারার কথা বলেছে”

‎ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ধর্ষক ও তার ছেলের দোকান তালাবদ্ধ করে রাখলেও পরে প্রভাবশালীরা তা খুলে দিলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। এ নিয়ে এলাকাবাসী, রশিদ মন্ডল যুব ফাউন্ডেশন ও পূর্ব দুধকুমার পাড় যুব সংগঠন একত্রে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে।

‎মানববন্ধনে উপস্থিত ছিলেন রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জনাব সুব্রত কুমার ভট্টাচার্য, ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান, পূর্ব দুধকুমার পাড় যুব সংগঠনের উপদেষ্টা জনাব মোঃ বদিউজ্জামান, সভাপতি জনাব মোঃ সুমন মিয়া,সাধারণ সম্পাদক রাসেল মিয়া, স্থানীয় পল্লী চিকিৎসক জনাব মোঃ আমিনুর রহমান এবং গ্রামের বহু নারী-পুরুষ। বক্তারা একসঙ্গে বলেন—

‎“এ ধরনের জঘন্য ঘটনার বিচার না হলে সমাজে অপরাধ আরও বাড়বে। আমরা চাই, অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হোক এবং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করা হোক।”

‎এ বিষয়ে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,‎ “মামলা গ্রহণ করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে এবং দ্রুতই আসামিকে আইনের আওতায় আনা হবে।”

‎

‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ