শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

বগুড়ার গাবতলীতে জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

ফয়সাল হোসাইন সনি, বগুড়া  / ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বগুড়ার গাবতলীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। শনিবার ১৬ই আগস্ট সকালে গাবতলী উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে এই শোভাযাত্রার উদ্বোধন করেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম. আর. হাসান পলাশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী চঞ্চল কুমার দেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফজলে রাব্বী ফিরোজ ও সুরাইয়া জেরিন রনি, নেপালতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জুলফিকার হায়দার গামা, পৌরসভার সাবেক কমিশনার হারুনর রশীদ হারুন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু অলক কুমার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু রঞ্জিত কুমারসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক ভক্তবৃন্দ।

শোভাযাত্রাটি উপজেলা সদর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূজা মণ্ডপে গিয়ে শেষ হয়। আনন্দঘন এ আয়োজনে ধর্মীয় সংগীত, শঙ্খধ্বনি ও ঢাকের বাদ্যে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ