শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

বিরামপুরে ট্রাকের নিচে মা-ছেলে নিহত, স্বামী গুরুতর আহত

মোহাম্মদ লুৎফর রহমান, দিনাজপুর প্রতিনিধি / ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

দিনাজপুরের বিরামপুরে পণ্যবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক নারী ও তার দেড় বছরের শিশু সন্তান নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা।

আজ শুক্রবার (১৫ আগস্ট)  বেলা সাড়ে ১১টার পর বিরামপুর পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—উপজেলার ধানঘরা এলাকার বাসিন্দা গোলাম রব্বানীর স্ত্রী কোহিনুর বেগম (৩৭) ও ছেলে রিশাত কাইফ (১৮ মাস)। কোহিনুর বেগম হাকিমপুর উপজেলার খট্টা মাধবপাড়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য সহকারী পদে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে গোলাম রব্বানী স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সোনালী ব্যাংকের সামনে একটি অটোরিকশার ধাক্কায় কোহিনুর ও তার শিশু রাস্তার মাঝে পড়ে যান। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মা ও সন্তানের মৃত্যু হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর সাময়িক সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ