শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

ব্রহ্মপুত্রে পানি বাড়বে তিন দিন, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি / ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে বৃষ্টি ও উজান থেকে নেমে ঢলে পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। এতে নদ তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশের শঙ্খা রয়েছে।

বুধবার (১৩ আগষ্ট) পা‌নি উন্নয়ন বো‌র্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, আগামী তিন দিন চিলমারীর ব্রহ্মপুত্র নদের পানি বাড়তে থাকবে। তবে বিপদসীমা অতিক্রম করবে না। এদিকে, সন্ধ্যা ছ’টায় পাউবো জানায়, গত ২৪ ঘণ্টায় চিলমারী পয়েন্টে ৬৩ মি‌লি‌মিটার বৃ‌ষ্টিপাত রেকর্ড করা হ‌য়ে‌ছে।

পাউবো কুড়িগ্রামের নিয়ন্ত্রণ কক্ষের সন্ধ্যা ৬ টার প্রতিবেদন বলছে, ব্রহ্মপুত্র নদের চিলমারী পয়েন্টে পানি বিপদসীমার ১০২ সে.মি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

এদিকে, পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বিশেষ করে থানাহাট ইউনিয়নের পুটিমারী কাজলঙ্গা, রাজারভিটা, রমনা ইউনিয়নের জোড়গাছ, পাত্রখাতা, তেলী পাড়া, চিলমারী ইউনিয়নের বৈলমনদিয়ার খাতা, নয়ার হাট ইউনিয়নের দক্ষিণখাউরিয়া উওর খাউরিয়ার এলাকায় লোকজন ভোগান্তিতে পড়তে পারে।

রমনা ইউনিয়নের জোড়গাছ এলাকার আমিনুল ইসলাম বলেন, যেভাবে পানি বাড়ছে তাতে দুই একদিনের মধ্যে রাস্তায় পানি উঠবে, বন্যা হলে আমরাই প্রথম বিপদে পরি।

নয়ার হাট ইউনিয়নের বাসিন্দা মাহাফুজার রহমান জানান, এমনিতেই কিছুদিন থেকে আমাদের এলাকায় নদী ভাঙছে। এর মধ্যে যদি নদীর পানি এভাবে বাড়তে থাকে । তাহলে বন্যা হতে পারে বন্যায় চর অঞ্চলের মানুষ হিসাবে আমাদের খুব দুর্ভোগ পড়তে হয়।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান জানান, ব্রহ্মপুত্র নদে আগামী দুই-তিন দিন পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি যেতে পারে। তবে বিপদসীমা অতিক্রম করবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ