শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

টানা বৃষ্টিতে রংপুরসহ দেশের ৮ জেলায় বন্যার শঙ্কা

ডেস্ক রিপোর্ট / ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানিয়েছেন, জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারতের গঙ্গা-ব্রহ্মপুত্র অববাহিকার স্থানসমূহে সামগ্রিকভাবে স্বাভাবিক অপেক্ষা অধিক বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। এর ফলে মূলত দেশের গঙ্গা-পদ্মা নদীসমূহের পানির সমতল বাড়ার উল্লেখযোগ্য প্রবণতা পরিলক্ষিত হয়। আবহাওয়া সংস্থাসমূহের তথ্যের পরিপ্রেক্ষিতে আগামী দুদিন বাংলাদেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন উজানের অববাহিকার অনেক স্থানে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, যা পরে হ্রাস পেতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ভারত আবহাওয়া অধিদপ্তর এবং বৈশ্বিক আবহাওয়া সংস্থাসমূহের তথ্যের পরিপ্রেক্ষিতে ১২ থেকে ১৪ আগস্ট অথবা সন্নিহিত সময়ে বাংলাদেশের রংপুর বিভাগ ও সংলগ্ন উজানে ভারতের সিকিম, হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও আসাম প্রদেশে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় বর্ণিত অঞ্চলে স্থানভেদে তিন দিনে সর্বমোট ২০০-২৫০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে।

১৪ আগস্টের মধ্যে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানির সমতল বাড়তে পারে। এই সময়ে উক্ত নদীসমূহের পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলার উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহ প্লাবিত হতে পারে।

এদিকে গঙ্গা-পদ্মা নদীসমূহের পানির সমতল ধীর গতিতে বেড়েছে। গঙ্গা নদীর পানির সমতল আগামী তিন দিন (১৫ আগস্ট ৯টা পর্যন্ত) স্থিতিশীল থাকতে পারে এবং ১৫ আগস্টের পর থেকে পরবর্তী ১২ দিন (২৭ আগস্ট পর্যন্ত) হ্রাস পেতে পারে।

যমুনা ও গঙ্গার মিলিত প্রভাবে আগামী চার দিন (১৬ আগস্ট ১টা পর্যন্ত) পদ্মা নদীর পানির সমতল বেড়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এই সময় রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ জেলার উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহ সাময়িকভাবে প্লাবিত হতে পারে। পরে ১৯ আগস্টের পর থেকে ২৭ আগস্ট পর্যন্ত ওই নদীসমূহের পানির সমতল ধীরগতিতে হ্রাস পেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ