শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন

কক্সবাজারে ঘুরতে গেলেন এনসিপির শীর্ষ পাঁচ নেতা

ডেস্ক রিপোর্ট / ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

অবকাশ যাপনের জন্য কক্সবাজার গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ পাঁচ নেতা। তারা হলেন, দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

মঙ্গলবার (৫ আগস্ট) এনসিপির পক্ষ থেকে জানানো হয় এটি নেতাদের ব্যক্তিগত সফর, দলীয় কোনো সফর না।

এ অবস্থায় নাসীরুদ্দীন পাটওয়ারী একাত্তরকে জানান, হাসনাত আবদুল্লাহ গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি সুস্থ হওয়ার পর সোমবার রাতে তারা কক্সবাজার ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরে হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ এ সফরে অংশ নেন।

অন্যদিকে সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও এনসিপি মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, পিটার হাসের সঙ্গে তাদের কারো দেখা হয়নি। বিষয়টি গুজব।

নাসীরুদ্দীন পাটোয়ারী অভিযোগ করেন, একটি গণমাধ্যম থেকে গুজব ছড়ানো হয়েছে। এই বিষয়ে তাদের কিছু জানা নেই।

প্রসঙ্গত, এনসিপি নেতাদের এ সফরকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের আলোচনা হচ্ছে। শোনা যাচ্ছে, ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ